1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরন প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদের সচিব : নসিমুল গনি

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩ দেখেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরন ও উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে আজ ৪ জুলাই পরিদর্শন করেন মন্ত্রী পরিষদের সচিব মোঃ নসিমুল গনি। তিনি সরকারি ছুটির দিনে ছুটে এসেছেন খুলনায়। মন্ত্রী পরিষদ সচিব পরিদর্শনকালে প্রকল্পের প্রধান সড়ক, চারটি স্লুইস গেট, প্রকল্প এলাকার ম্যাপ, রুপসা সেতুর প্রবেশমুখে নির্মানাধীন ব্রিজ পরিদর্শন করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সাথে কথা বলেন। এর আগে গত ৯ জুন অনুষ্ঠিত একনেক সভায় খুলনা” শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরন ও উন্নয়ন প্রকল্প ” এর তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন না দিয়ে ফেরত দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। প্রায় ১৩ বছর ধরে ঝুলে থাকা এই প্রকল্পের অস্বাভাবিক বিলম্ব ও ব্যয় বৃদ্ধিতে তীব্র অসন্তোষ প্রকাশ ছাড়াও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগ ( আইএমইডি)র সচিব সিরাজুন নুর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা প্রশাসক হুরে জান্নাত, প্রকল্প পরিচালক মোঃ আরমান হোসেন সহ বিভাগীয়, জেলা প্রশাসন ও কেডিএর উর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে খুলনায় আগমন উপলক্ষে মন্ত্রী পরিষদ সচিব মোঃ নসিমুল গনিকে পৃথকভাবে ফুলেল শুভেচছা জানান খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.