1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিলেন এ্যানি

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন , “মাদক ব্যবসা ছেড়ে দিন। কেউ যদি এ পথে থেকে গর্তে পড়ে যায়, তাকে উদ্ধার করার মতো কোনো লোক থাকবে না। মাদকের বিষয়ে কোনো তদবিরও গ্রহণ করা হবে না।”

আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, মাদক সমাজ, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এ বিষয়ে প্রশাসনের কাজে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা সুপারিশের সুযোগ থাকবে না।

তিনি বলেন, “থানার ওসিদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—মাদকের বিষয়ে কোনো সুপারিশ শোনা যাবে না। আমার বা আপনার তদবিরেরও কোনো সুযোগ নেই। প্রশাসন তার নিজস্ব গতিতে কাজ করবে, আর রাজনীতি চলবে তার নিজস্ব গতিতে।”

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, “কিছু মানুষ মাদক ব্যবসা করে নিজেদের প্রভাবশালী মনে করেন। কিন্তু সেই প্রভাব ক্ষণস্থায়ী। অবৈধ এ ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অন্যথায় আইনের আওতায় এলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর মানুষ শান্তি চায়। তাই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, সরকার নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবারভিত্তিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে নারীদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যা তাদের অর্থনৈতিক সক্ষমতা ও সঞ্চয়ের সুযোগ বৃদ্ধি করছে।

সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.