1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

চুরি-ডাকাতি, ছিনতাই ও মাদক-জুয়া প্রতিরোধে মুন্সিবাজারে বিট পুলিশিং সভা

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি, ডাকাতি, ছিনতাই ও দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধ এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) ০৩ নম্বর বিটের উদ্যোগে মুন্সিবাজার ইউনিয়নে এ সভার আয়োজন করে কমলগঞ্জ থানা। সভায় সভাপতিত্ব করেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দীন।

সভায় বক্তারা বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা, মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগই নিরাপদ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। তারা সন্দেহজনক যেকোনো কার্যক্রম সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন মুন্সিবাজার ইউনিয়নের বিট অফিসার রাজিব রায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সভায় শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.