1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মহাসচিব ঈশিতা হাসানকে বরণ ও জাতীয় সাংবাদিক সংস্থার নতুন প্রধান কার্যালয় উদ্বোধন উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা ১০ শতক জমির দখল নিয়ে বিরোধ, জাল কাগজের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ শত বছরের জনদুর্ভোগ লাঘবে হারবাংয়ের সড়ক রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

লামায় জাতীয় ফল মেলা ও কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

বান্দরবানের লামায় কৃষির উন্নয়ন, ফল চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ফল মেলা ২০২৬ এবং কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুম সর্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মোঃ আমির হোসেন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব এবং লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা কৃষি কর্মকর্তা (অঃদাঃ) সোহেল রানা।

তিন দিনব্যাপী জাতীয় ফল মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা তাদের উৎপাদিত মৌসুমি ও দেশীয় ফল প্রদর্শন করছেন। মেলায় আম, কাঁঠাল, আনারস, কলা, পেয়ারা, ড্রাগনসহ নানা জাতের ফল প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, নিরাপদ ফল উৎপাদন বৃদ্ধি এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা তৈরিই এ মেলার মূল লক্ষ্য।

একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন (উফশী) ও গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি বিভাগ জানায়, এই সহায়তার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করা হবে।

এ সময় স্থানীয় কৃষক, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.