1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১ দেখেছেন

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ৬টি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
​আজ শনিবার (২৭ জুন, ২০২৬) বিকেল ৪টায় ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প থেকে বরাদ্দকৃত টাকার সিংহভাগই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সার্বিক উন্নয়ন কাজে ব্যবহার করা হবে।” কৃষির আধুনিকায়ন ও অবহেলিত এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে বরেন্দ্র প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি দলের তৃণমূল পর্যায়কে আরও সুসংগঠিত করে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
​উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহম্মেদ বাচ্চুর দক্ষ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু, আঃ হাকিম খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, আবু তাহের এবং এনামুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
​সভায় বক্তারা এলাকার উন্নয়ন এবং দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রধান অতিথির হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.