নিজস্ব প্রতিবেদক: কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ আগষ্ট বাদ আসর নয়ামাটি ভাবির বাজার এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম টিটু বলেন, যারা রাজনীতির নামে সমাজে সন্ত্রাসী, চাঁদাবাজী,লুটপাট ও ,মাদক ব্যবসা করবে তাদেরকে আমরা রুখে দিবো,তাদের কোন ছাড় দেওয়া হবে না। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান বলেছেন,বিএনপির নাম ভাঙিয়ে কোথাও কেউ যদি সন্ত্রাসী কর্মকান্ড করে তাহলে তাদেরকে আইনের আওতায় সোপর্দ করতে হবে আমরা তা-ই করবো।
কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো নজরুল ইসলাম মাদবর, সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব, সহসভাপতি মো আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান তপন, ৪ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি দ্বীন ইসলাম দিলু,সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুক, ৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান বেপারি, সাধারণ সম্পাদক মো কামাল উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সহসভাপতি নুরুল ইসলাম তেলা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ, ইয়াসিন রহমান সুমন, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ, কুতুবপুর ইউনিয়ন জাসাসের সভাপতি গোলাম কাদির,
৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আশিকুর রহমান খালেক,সাধারণ সম্পাদক টিটু,৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শেখ মো: মতিন,সাধারণ সম্পাদক ফয়সাল মোল্লা, যুবদল নেতা সাব্বির, তোফায়েল আহমেদ তোফা,ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রুবেল, আলতাফ হোসেন, মো: বাসেদ,মো: রুবেল,সবুজ,সোহাগ,আলমগীর, মামুন,ইমন,হিমেল ও তার বন্ধু মহল।