1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত

বদলগাছীতে লীজ কৃত জমি জবর দখলের চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১ দেখেছেন

বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় দীর্ঘদিন ধরে লিজ নিয়ে ভোগদখলের কৃষি জমি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ইউনিয়ন বিএনপি নেতা সহ স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত পক্ষ অভিযোগটি অস্বীকার করে বলেছে, পূর্ববর্তী লিজের মেয়াদ শেষ হওয়ায় নতুন লিজ না হওয়া পর্যন্ত কোনো পক্ষই যেন জমিতে আবাদ করতে না পারে, সে উদ্দেশ্যেই তারা সেখানে গিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত২২ জুন দুপুর প্রায় ১২টার দিকে বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল ইসলাম, ঢেকরা গ্রামের হামিদুল ইসলাম, বারাতৈল গ্রামের আজিজুল ইসলাম, প্রধানকুন্ডি গ্রামের আজাদ হোসেনসহ আরও কয়েকজন একটি হালচাষের ট্রাক নিয়ে পিতাম্বরপুর মৌজার কয়েকটি জমিতে প্রবেশ করে হালচাষ শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, প্রধানকুন্ডি গ্রামের জাহাঙ্গীর, রিক্তা বেওয়া, রিপা বেগম ও মেহেদী হাসান রাজার দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক হালচাষ করা হয়। খবর পেয়ে জমির লিজগ্রহীতা ও ভোগদখলকারীরা ঘটনাস্থলে এসে বাধা দিলে অভিযুক্তরা হালচাষের ট্রাক রেখেই সেখান থেকে চলে যান।

ভুক্তভোগীদের দাবি, তারা প্রায় ১২ বছর ধরে সরকারি ভূমি অফিস থেকে বৈধভাবে লিজ নিয়ে শান্তিপূর্ণভাবে জমিগুলো ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল জমিগুলো দখলের উদ্দেশ্যে বিভিন্ন তৎপরতা চালিয়ে আসছে বলে তারা অভিযোগ করেন।ভুক্তভোগী মেহেদী হাসান রাজা বলেন,আমরা দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম অনুযায়ী লিজ নিয়ে জমি চাষাবাদ করে আসছি। হঠাৎ করেই একটি পক্ষ দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে, ভুক্তভোগী বিধবা নারী রিক্তা বেওয়া বলেন,স্বামীর মৃত্যুর পর এই জমিটুকুই আমার একমাত্র সম্বল। ভূমি অফিস থেকে লিজ নিয়ে আমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। এখন যদি জোরপূর্বক জমি দখল করা হয়, তাহলে আমার জীবিকা হুমকির মুখে পড়বে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করে আসছেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন বলেন,”যারা এতদিন জমি ভোগদখল করছিলেন, তাদের লিজের মেয়াদ গত বৈশাখ মাসে শেষ হয়েছে। আমাদের পক্ষ থেকেও নতুন লিজের জন্য আবেদন করা হয়েছে। নতুন করে লিজ প্রদান না হওয়া সত্ত্বেও আগের লিজগ্রহীতারা জমিতে হালচাষ করে ধান রোপণ করছেন। তাই আমাদের কিছু লোক সেখানে গিয়ে কয়েকটি জমিতে হালচাষ করেছে। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।

এ বিষয়ে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আল ইমরান হোসেন বলেন,জমিগুলোর লিজের মেয়াদ শেষ হয়েছে। উভয় পক্ষই নতুন লিজের জন্য আবেদন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করে নতুন লিজ প্রদান করবেন। তবে নতুন লিজ দেওয়ার আগেই আগের লিজগ্রহীতারা জমিতে ধান রোপণ করছেন। নতুন লিজ না হওয়া পর্যন্ত উভয় পক্ষের আবাদ বন্ধ রাখার উদ্দেশ্যেই কয়েকজন সেখানে গিয়েছিল বলে আমি জেনেছি।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.