1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

ময়মনসিংহে অবৈধ দখলে থাকা প্রায় কোটি টাকার সরকারী সম্পদ উদ্ধার করে সেখানে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আগামী ৫ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

গত সোমবার (২২জুন) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানের নির্দেশনায় উদ্ধারকৃত জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন করেন ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন। এর আগে গত ১১ই জুন জেলার সার্কিট হাউজ মাঠ সংলগ্ন বিআরএস ১ নং খাস খতিয়ানের ৮১৪নং দাগের মাঠ শ্রেণির ০.০১১৫ একর এই ভূমির অবৈধ দখল উচ্ছেদ করে প্রায় কোটি টাকার সরকারী সম্পদ উদ্ধার করে সদর সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্টের অভিযানে উক্ত জায়গায় অবৈধভাবে নির্মিত অ সেমিপাকা মার্কেট ভবন উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে উদ্ধার হওয়া জমির বর্তমান বাজারমূল্য প্রায় কোটি টাকা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন বিআরএস ১ নং খাস খতিয়ানের ৮১৪নং দাগের মাঠ শ্রেণির ০.০১১৫ একর ভূমির অবৈধ দখলে নিয়ে সেখানে ঘর উত্তোলন করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন প্রভাবশালী ব্যক্তিরা। পরে বিষয়টি সদর উপজেলা প্রশাসন অবগত হওয়ার পর জেলা প্রশাসক স্যারের নির্দেশ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়।

উদ্ধারকৃত সরকারি এই ভূমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর সার্ভেয়ারদের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে ২২জুন সোমবার বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, ​সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরায়রা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম- জানান সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এ ব্যাপারে তিনি উপজেলার সর্বস্তরের ব্যক্তিবর্গের সহযোগীতা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.