1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

আড়াইহাজারে মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকা ক্যাশ ভাউচার পেয়েছে আল আমিন

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার থানার মোড়ে আকাশ এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্স থেকে পঁচিশ হাজার টাকায় ফ্রিজ কিনে গ্রাহক পেয়েছেন ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার।উক্ত অনুষ্ঠানটির অর্থায়নে মার্সেল কোম্পানী, আয়োজনে ছিল আকাশ এন্টারপ্রাইজ মার্সেল শো রুম আড়াই হাজার, নারায়ণগঞ্জ। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল চিত্র নায়ক ইরফান সাজ্জাদ মার্সেল ফ্রিজ ক্রেতা সৌভাগ্যবান আলআমিনের গলায় ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা বিনিময় ও ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার অভিনেতার নিজ হাতে প্রদান করেন। এটি ছিল ক্রেতা আলামিনের জীবনের সবচেয়ে সম্মান জনক উপহার।

ক্রেতা আলাআমিন আনন্দে বিমোহিত হয়ে বলেন,একসাথে এত কিছু পাব, আমি কখনো কল্পনা ও করি নাই। এত সম্মান ও পুরস্কার সব কিছু আমার জীবনে বিশাল সম্মান জনক প্রাপ্তি হয়ে থাকবে বলে জানিয়েছেন ক্রেতা আল আমিন। মার্শাল পন্য কিনে এক সাথে এতকিছু পাওয়া অনেক অনেক আনন্দের অনুভূতি প্রকাশ করেন, গ্রাহক যখন উপহার সামগ্রী হিসেবে আনুষ্ঠানিক ভাবে আনন্দ ঘন পরিবেশে অভিনেতা ইরফান সাজ্জাদের হাতে উপহার গ্রহন করেন।

আড়াই হাজারে আকাশ এন্টারপ্রাইজ মার্সেল শো রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মার্সেল সেলস ক্যাপটেইন – ঢাকা উয়িংস – মোঃ ইমরান হোসেন সুমন, রিজিওনাল সেলস ম্যানেজার মার্সেল – মোঃ রাশেদুল ইসলাম। ব্র্যান্ড ম্যানেজার মার্সেল -মোঃ উদ্দাম হোসেন মৃধা। মার্সেল ড্রিস্ট্রিবিউটর – মোঃ আশরাফুল হক আকাশ।
আরো উপস্থিত ছিলেন – আকাশ এন্টারপ্রাইজের প্রোপাইটর ও মার্সেল শো রুমের ডিলার মোঃ মাসুদ মিয়া ( মাছুম) সহ উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন আড়াই হাজারের স্হানীয় গনমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী বৃন্দ, সাধারন জনগন ও বিভিন্ন গন মাধ্যমের সাংবাদিক বৃন্দ।

বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ১ টি ডিপ ফ্রিজ মাত্র ২৫০০০/ টাকায় গত ১৩ ই মে ২০২৬ ইং তারিখে ক্রয় করে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন আল আমিন ( ৪০) নামের একজন গ্রাহক। আল -আমিন নরসিংদী জেলার মাধবদী থানাধীন কাঠালিয়া ইউনিয়নের মৈশাদী গ্রামের ১ নং ওয়ার্ডের স্হায়ী বাসিন্দা। পুরস্কার হাতে পেয়ে মহা খুশি হয়েছেন তিনি ও তার পরিবারের সকল সদস্যরা।

মার্সেল পুরস্কার প্রাপ্ত গ্রাহক ৫০ হাজার টাকা ক্যাশ ব্যাক হাতে পেয়ে গণমাধ্যম কে বলেন, মার্সেল পন্য, কিনে হলাম ধন্য।তাই তিনি মার্সেল ক্যাশ ভাউচারের অর্থ দিয়ে আরো ১ টি মার্সেল ওয়াশিং মেশিন, ১ টি মার্সেল নরমাল ফ্রিজ ও ১ টি মার্সেল এয়ার ফ্রাইয়ার ক্রয় করবেন।

উল্লেখ্য বিষয় হল, মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন টুয়েন্টি টুয়েন্টি ফোর ২০২৬ এর আওতায় দেশের যে কোন মার্সেল শো রুম থেকে নরমাল ফ্রিজ, এয়ারকন্ডিশন,কিংবা সিলিং ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করলে ক্রেতারা ৫০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার ফ্রীতে পাওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিষ্ঠানটির দাবী,মার্সেল ইলেকট্রনিকস পন্য বিক্রয়োত্তর সেবাকে আরো দ্রুত, আধুনিক ও গ্রাহক বান্ধব করার লক্ষ্যেই মার্সেল কোম্পানীর পক্ষ থেকে মহৎ উদ্যোগে সিজন টুয়েন্টি ফোর পুরস্কার বিতরণী মেগা অফার টি পরিচালিত হচ্ছে।

শনিবার ২০ শে জুন ২০২৬ ইং তারিখে দুপুর ১ ঘটিকার সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আড়াই হাজার থানার মোড়ে আকাশ এন্টারপ্রাইজ নামক মার্সেলের শো রুমে এক বিশেষ ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ তার নিজ হাতে গ্রাহক আলামিনের গলায় ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এক বর্নাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মোঃ আল আমিন নামক মালয়েশিয়া প্রবাসী মার্সেল ফ্রিজ ক্রেতা / গ্রাহকের হাতে ক্যাশ ভাউচার তুলে দিয়েছেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ।

মার্সেল গ্রাহক আল আমিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের আগে বাসায় নিত্য ব্যবহারের জন্য, ১৩ ই মে আকাশ এন্টারপ্রাইজ ও ইলেকট্রনিক্স মার্শেল শো রুম থেকে ১ টি মার্সেল ব্র্যান্ডের ডীপ ফ্রিজ ক্রয় করেন। ফ্রিজটি ক্রয়ের পর সাথে সাথে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন, তারপর সাথে সাথে মার্সেল কোম্পানির পক্ষ থেকে গ্রাহক আলামিনের ব্যক্তিগত মোবাইল ফোনে ৫০ হাজার টাকা ক্যাশ ভাউচার পেয়েছেন বলে বিষয়টি অফিশিয়ালি নিশ্চিত করা হয়।

প্রথমে খবর পেয়ে আল -আমিন কিছুটা অবাক ও বিস্মিত হলেও পরবর্তী তে তিনি বিষয়টি নিশ্চিত হলে, তার ও তার পরিবারের সবার মনে ঈদের মত আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়। তারপর থেকে শুরু হয় অপেক্ষার পালা, কবে কখন পাবে এই পুরস্কার। অপেক্ষার পালা শেষ হয় জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ যখন আনুষ্ঠানিক ভাবে আনন্দ ঘন পরিবেশে সকলের সামনে মোঃ আল আমিনের হাতে পুরস্কার তুলে দিলেন।

আল আমিন জানান, এই পুরস্কারে তিনি, তার স্ত্রী- সন্তান সহ আত্নীয় স্বজন ও এলাকাবাসী সবার মনে অনেক আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে। ফ্রিজ কিনে ৫০ হাজার টাকা ক্যাশ ভাউচার হাতে পাওয়ার খবর পুরো আড়াই হাজারে ছড়িয়ে পড়লে জনমনে মার্সেল পন্য কেনার ব্যাপক আগ্রহ দেখা যায়।

মাত্র পঁচিশ হাজার টাকায় পন্য ক্রয় করে ৫০ হাজার টাকা ক্যাশ ভাউচার প্রদানের মত মহতী উদ্যোগ সত্যিই ক্রেতাদের মনে মার্সেল পন্য ক্রয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। আড়াইহাজারের মানুষের মনে চলচ্চিত্র নায়কের হাতে পুরস্কার বিতরণ আনন্দ ঘন পরিবেশ তৈরি করেছে। অনুষ্ঠানে অভিনেতা ইরফান সাজ্জাদের আগমনে এলাকাবাসী খুবই আনন্দিত ও মুগ্ধ হয়েছেন।গ্রাহক আলামিন, পুরস্কার হাতে পেয়ে মার্সেল কোম্পানি কে তার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.