1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাছ লুটের পর এবার পুরো পুকুর দখলের চেষ্টার অভিযোগ; অসহায় সংখ্যালঘু পরিবার নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ হামজার টিলা এলাকায় মুক্তিযোদ্ধা জহুরুল আনোয়ার (৭৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে দুইজন প্রবাসে এবং একজন দেশে অবস্থান করছেন।
জানা যায়, জহুরুল আনোয়ারকে নিজ বাসার সিঁড়ির নিচের অংশে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের ছেলে খালেদ জানান, তাঁর পিতা জহুরুল আনোয়ার সম্প্রতি এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। এছাড়া তাঁর অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা ছিল না।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, প্রাথমিকভাবে জানা গেছে- নিহত মুক্তিযোদ্ধা এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পাশাপাশি জমি-জমা সংক্রান্ত দেওয়ানি মামলায় জড়িত ছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ে রশি টাঙিয়ে নিচতলায় ঝুলে পড়েন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.