1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পটুয়াখালীতে সেফটি ট্যাংক পরিস্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

পটুয়াখালীতে সেফটি ট্যাংক পরিস্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চৌদ্দবুড়িয়া এলাকার আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার ওরফে আশরাফ মোল্লা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত নতুন সেফটি ট্যাংক পরিস্কারের কাজ করতে গিয়ে প্রথমে নূহু ট্যাংকের মধ্যে পড়ে যান। তাকে উদ্ধার করতে গেলে আশরাফ মোল্লাও ট্যাংকির ভেতরে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ট্যাংকের কিছু অংশ ভেঙে দুই জনকে উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই তারা মারা যান।স্থানীয়দের ধারণা, সেফটি ট্যাংকে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণে শ্বাসকষ্টে তাদের মৃত্যু হতে পারে। পরবর্তীতে এমন দুর্ঘটনা এড়াতে সেফটি ট্যাংক বা বন্ধ স্থানে কাজের আগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.