1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১২৪ দেখেছেন

মোঃআব্দুল কাদির রাজু, দক্ষিণ সুরমা, সিলেট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জেএসকেএফ) রেজিষ্ট্রেশন নং এস-৯১৬৮ এর সিলেট বিভাগীয় আহবায়ক কমিটির এক সভা অদ্য ১৪ আগস্ট বুধবার দুপুর ২.০০ ঘটিকার সময় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

সভাটি সিলেট বিভাগীয় আহবায়ক জাতীয় দৈনিক বিকাল বার্তা ও চ্যানেল ২৬ এর সিলেট বিভাগীয় ব্যুরোচীফ আব্দুল আলিম রানা এর সভাপতিত্বে এবং সদস্য সচীব জাতীয় দৈনিক যুগ-যুগান্তর এর সিলেট জেলা প্রতিনিধি লাকী আক্তার এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক জাতীয় দৈনিক যুগ-যুগান্তর এর সিলেট ব্যুরোচীফ কামরুল হাসান জুলহাস, যুগ্ম আহবায়ক জাতীয় দৈনিক কালজয়ী পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো: শাহীন আলম, সদস্য দৈনিক জাগ্রত সিলেট এর মোগলাবাজার থানা প্রতিনিধি মিজানুর রহমান, তালাশ টিভি ডট লাইভ এর দক্ষিণ সুরমা প্রতিনিধি জামান আহমদ, দৈনিক লাল সবুজের দেশ প্রতিনিধি মো: ফখর উদ্দিন, জাতীয় দৈনিক মুক্ত খবর এর নাজির হোসেন, সংহতি প্রকাশ করেন দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার শাহান আহমদ চৌধুরী, সময় টিভি বাংলা এর সম্পাদক কল্লোল পাল সর্দার, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ, দৈনিক ক্রাইম তালাশ প্রতিনিধি মো: মঈন উদ্দিন, তালাশ টিভি ডট লাইভ এর ক্যামেরা পার্সন মারিয়া আক্তার রাশেদা প্রমূখ। সভায় প্রথমে বিগত জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাংবাদিকদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় আলোচনার মাধ্যমে সংগঠনের সদস্য বৃদ্ধি করা, সাংবাদিকদের অধিকার আদায়ে আন্দোলন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.