1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বোচাগঞ্জে স্ত্রীর হাতে বিশিষ্ট শিল্পপতি মোস্তাফিজুর রহমান খুন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

দিনাজপুরের বোচাগঞ্জ ডিএন অটো রাইস মিলের শিল্পপতি মোঃ মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ তার স্ত্রী শিল্পির বিরুদ্ধে। দিনাজপুর কোতয়ালী পুলিশ, নিহতের স্ত্রী শিল্পিকে আটক করেছে বলে জানাগেছে।  গত ১৫ জুন সকাল ১০ টা ৩০ মিনিট বোচাগঞ্জে ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান অতিরিক্ত রক্তক্ষরণের দিনাজপুর জিয়াহাট ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টার হাসাপাতালে চিকিৎসাধী অবস্থায় ইন্তেকাল করেন ।

গত ১৪ জুন ২০২৬ রাত আনুমানিক ৯ ঘটিকায় মোস্তাফিজুর রহমানকে রামদাস পাড়ায় তার ডিএন অটো রাইস মিলের বৈঠক খানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্দার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকার মানুষ । অবস্থার অবনতি হলে রাত ১১টার সময় তাকে দিনাজপুর জিয়াহাট ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টার হাসাপাতালে ভর্তি করেন।
স্থানীয় মিলের শ্রমিকদের ঘটনা সুত্রে জানাযায়, নিহতের স্ত্রী শিল্পি মাঝে মাঝে মিল আসত এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গে প্রায় কথা কাটাকাটি লিপ্ত হত।

দিনাজপুর সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মোঃ মনিরুজ্জামান বলেন, ডি এন অটো রাইস মিলের স্বত্বাধিকার মোস্তাফিজুর রহমান গত ১৪ জুন রোববার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আহত হন। কিন্তু রাত ৯ টার সময় তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।গত ১৫ জুন ১০ টা ৩০ মিনিট তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্ত্রীর বিরুদ্ধে পূর্বে নির্যাতনের অভিযোগ রয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় কোতোয়ালী থানার সহায়তায় স্ত্রী শিল্পিকে হেফাজতে নিয়েছি, আমাদের তদন্ত এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করব।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বিষয়টি জানান,নিহত মোস্তাফিজুর রহমান একজন বিশিষ্ট শিল্পপতি জহুরা অটোরাইস মিলের সত্বাধিকারি আব্দুল হান্নানের ছোট ভাই। বিষয়টি নিয়ে আইনগত পক্রিয়া চলমান রয়েছে। একজন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.