1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থান ৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা 

খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায়

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

বাগেরহাট খানজাহানআলী (রহ:) মাজার শরীফের দিঘিতে থাকা কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে খুলনা বিভাগীয় বন্যপ্রানী সংরক্ষণ কেন্দ্রে। আজ ৩ জুন দুপুরে মাজার শরীফের দিঘি থেকে বন্যপ্রানী সংরক্ষণ বিভাগের একটি দল কুমিরটিকে ধরার পর গাড়িতে করে খুলনায় নিয়ে যায়। বন্যপ্রানী সংরক্ষণ কেন্দ্রে কুমিরটিকে নিবিড় পর্যবেক্ষনের পর কুমিরটির নতুন ঠিকানা সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন ও পর্যটন কেন্দ্রে পাঠানো হবে। মাজার শরীফে আগত দেশি – বিদেশি দর্শনার্থী পর্যটক, ভক্ত – আশেকানদের নিরাপত্তা নিশ্চিতে মঙ্গলবার রাত ১০ টায় বাগেরহাট জেলা প্রশাসন এক জরুরি সভার সিদ্ধান্ত আজ দুপুরেই কার্যকর করেছে বন বিভাগ। রোববার ১ জুন রাত সাড়ে ৮ টার দিকে হযরত খানজাহানআলী (রহ:) মাজার শরীফের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নেমে ৭ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারকে টেনে নিয়ে যায় দিঘিতে থাকা একমাত্র কুমিরটি। প্রতিবন্ধী ভবঘুরে মায়ের সঙ্গে দীর্ঘ দিন ধরে মাজার শরীফে থাকা ফাতেমার মরদেহ সোমবার সকালে ভাসমান অবস্থায় উদ্ধার করে মাজারের খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে গত ১০ এপ্রিল একই দিঘির প্রধান ঘাটে কুমিরের আক্রমনে একটি কুকুর মারা যায়। এসব ঘটনায় কুমিরটিকে নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সর্বশেষ শিশু ফাতেমার মৃত্যুর পর জনদাবির মুখে মাজার শরীফের দিঘি থেকে কুমিরটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে আজ সকাল থেকে মাজার শরীফের দিঘিতে থাকা কুমিরটিকে ধরতে অভিযান চালায় বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের একটি বিশেষজ্ঞ দল। দুপুর ১২ টায় দেশব্যাপী আলোচিত মানুষখেকো এই কুমিরটিকে দিঘির পুর্ব পাড় থেকে ধরে বন বিভাগের প্রশিক্ষিত কর্মীরা। পুর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, মাজার শরীফে দিঘি থেকে কুমিরটিকে সরিয়ে নেওয়ার কাজ আজ সকাল থেকে শুরু হয়। আমি সহ বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের ( ডিএফও) নির্মল কুমার পাল সহ একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে কুমিরের খোঁজ শুরু করা হয়। দুপুর ১২ টার দিকে কুমিরটিকে মাজার শরীফের দিঘির পুর্ব পাড় থেকে ধরা সম্ভব হয়। বন অধিদপ্তরের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের একটি বিশেষজ্ঞ দল কুমিরটিকে ধরার পরপরই গাড়িতে করে খুলনায় নিয়ে আসা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে কিছুদিন কুমিরটিকে নিবিড় পর্যবেক্ষনের পর প্রয়োজনে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে পাঠানো হবে। বাগেরহাটের খানজাহানআলী ( রহ:) মাজার দিঘির কুমিরটিকে ঘিরে রয়েছে দীর্ঘ দিনের ইতিহাস – ঐতিহ্য ও লোককথা। ঐতিহাসিকদের মতে প্রায় সাড়ে ৬০০ বছর আগে হযরত খাজা খানজাহানআলী ( রহ:) মাজার শরীফের সামনে প্রায় ৫৫ একর জায়গা জুড়ে দিঘি খননের পর দিঘির সুপেয় পিঠা পানি রক্ষার জন্য সেখানে একজোড়া পিঠাপানি প্রজাতির কুমির ছেড়ে ছিলেন। পুরুষ কুমিরটির নাম রাখে ” কালা পাহাড়” আর স্ত্রী কুমিরটির নাম রাখে ” ধলা পাহাড়” পরবর্তী সময়ে তাদের বংশধরদের ও একই নামে ডাকা হতো। তবে ঔই সময়ের সর্বশেষ বংশধর কুমিরটির মৃত্যু হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। এর আগে মাজার শরীফের ইতিহাস ঐতিহ্যের ২০০৫ সালে ভারত থেকে কয়েকটি পিঠা পানি প্রজাতির কুমির এনে দিঘিতে ছাড়া হয়। এরমধ্যে কয়েকটি মারা যায়। সর্বশেষ দুটি কুমিরের একটি ২০২৩ সালের অক্টোবরে মারা যাওয়ার পর বর্তমান এই দিঘিতে একটিমাত্র কুমির রয়েছে। বর্তমান এই কুমিরটি মাজার শরীফের দিঘি থেকে সরিয়ে নেওয়ার মধ্যে দিয়ে অবসান হয়েছে প্রায় সাড়ে ৬০০ বছর ইতিহাস – ঐতিহ্যে। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানিয়েছেন, মাজার শরীফ দিঘির দুটি ঘাটে নিরাপত্তা বলায় তৈরি না করা পর্যন্ত কুমিরটিকে প্রথমে খুলনায় নেওয়া হয়েছে। পরে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে। দিঘির দুটি ঘাট এলাকায় ফেন্সি দেওয়ার পর কুমিরটিকে আবার হযরত খানজাহানআলী (রহ:) মাজার শরীফে ফিরিয়ে আনা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.