1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

লোহাগাড়া থানা,উপজেলা পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১২১ দেখেছেন

নিউজ ডেস্ক: শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর গত ৬ আগস্ট সারাদেশের ন্যায় অন্যান্য থানার মত লোহাগাড়া থানা ও উপজেলা পরিষদ পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা ।

১২ আগস্ট দুপুরে থানা এবং উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুুহাম্মদ ফখরুজ্জামান।

তিনি এর আগে আমিরাবাদের সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশমামের বাড়িতে যান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১লাখ টাকা অনুদান প্রদান করেন। অতি শীঘ্রই তার চলাচলের রাস্তাটি শহীদ ইশমামের স্মৃতি ধারণের জন্য শহীদ ইশমাম নামকরণে কাজ শুরু করার ঘোষণা দেন।

পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তর এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জের অফিসসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন।

পরিদর্শন কালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম,উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল শুক্কুর, উপজেলা জামায়াতের আমীর আসাদুল্লাহ ইসলামাবাদি, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজি নুরুল আলম চৌধুরী,
বিএনপি নেতা লোহাগাডা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হাসেম,যুবূদলের আহবায়ক শব্বির মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.