1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

সারিয়াকান্দির চরডোমকান্দিতে প্রীতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

সারিয়াকান্দি উপজেলা চরডোমকান্দি দ্বি লায়ন ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  গত  ২রা জুন মঙ্গলবার বিকেলে তারা সরকারের বাড়ির পিছনে একটি মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিএনপি নেতা ছানাজ্জল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহ ফতেহ আলী পরিবহনের একাংশের স্বত্ত্বাধিকারী, বগুড়া জেলা মটর মালিক গ্রুপের সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ দুলাল সরকার। এসময় তিনি বলেন, মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নাই। একমাত্র সুষ্ঠু ধারার খেলাধুলা যুবসমাজ ও ছাত্র সমাজকে মাদক, সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে দূরে রাখে। পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা করা যাবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের শরীর ও মন সতেজ রাখে। খেলাধুলা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে আমার সার্বিক সহযোগিতা থাকবে। তিনি আরও বলেন, আমি ৮নং কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। আমি এই ইউনিয়নের সকল স্তরের জনসাধারণের সাথে থেকে উন্নয়ন মূলক কাজ করতে চাই। এই জন্য সকল জনসাধারণের কাছে আমি সহযোগিতা চাই এবং সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশি। চরডোমকান্দি দ্বি লায়ন স্পোর্টিং ক্লাব ও কাজলা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব এই দুইটি দলের মধ্যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চরডোমকান্দি দ্বি লায়ন স্পোর্টিং ক্লাব ২-১ গোলে এগিয়ে বিজয় অর্জন করেন। উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান সহ ছাত্রসমাজ, যুবসমাজ, মাছির পাড়া, কাজলা ও চরডোমকান্দি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.