1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নিয়ামতপুরে মোস্তাফিজুর রহমান এমপিকে সংবর্ধনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

‎নওগাঁর নিয়ামতপুর মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতির উদ্যোগে ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। ১ জুন সোমবার বেলা ১১টায় নিয়ামতপুর আলিম মাদ্রাসার হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎নিয়ামতপুর মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি ও বালাতৈড় দাখিল মাদ্রাসার সুপার এমএম মোস্তফা কামালের সভাপতিত্বে ও নিয়ামতপুর আলিম মাদ্রাসার প্রভাষক জিয়াউর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ এমদাদুল হক, নিয়ামতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তবিবুর রহমান, বটতলী মাদ্রাসার সুপার শাহজাহান আলী, গাংগইল মহাভার মাদ্রাসার সুপার নওশাদ আলীসহ নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।।
‎
‎মানপত্র পাঠ করেন বুধুরিয়া ডাঙ্গাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মমতাজ হোসেন। ‎প্রধান অতিথি নিয়ামতপুর আলিম মাদ্রাসার মসজিদেও জন্য ৩ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.