1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সাংবাদিক দিপনকে যুক্তরাষ্ট্র প্রবাসী আলমাছ আলীর উদ্যোগে সহযোগীতা প্রদান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৩০ দেখেছেন

মোঃ আব্দুল কাদির রাজু, দক্ষিণ সুরমা, সিলেট : কোলন ক্যান্সার আক্রান্ত সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দিপনের সহযোগীতায় এগিয়ে এলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও চ্যারিটি সংস্থা সাবিলিল্লাহ প্রজেক্ট এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজকর্মী জনাব আলমাছ আলী।তিনি ১২ আগস্ট সোমবার নিজের ব্যাক্তিগত উদ্যাোগে ও বিভিন্ন লোকজনের সহায়তায় প্রাপ্ত ১ লাখ ২০ হাজার টাকা দিপনের ব্যাংক একাউন্টে প্রেরণ করেন।

আলমাছ আলী জানান, ক্যান্সার একটি ব্যায়বহুল চিকিৎসা। পক্ষান্তরে দিপন একজন সাহসী সংবাদকর্মী এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। সুতরাং তাঁর পাশে দাঁড়ানোটাকে নিজের মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেছি।

তিনি বলেন, সিলেটের সংগীত শিল্পী বিথী রানী নাথ প্রথমে একটি জনপ্রিয় পেইজে বিষয়টি শেয়ার করেন। সেখান থেকে মুলত বিষয়টি আমার নজরে আসে এবং আমি বিষয়টি জানার পর যুক্তরাস্ট্রে অবস্থানরত নিজের ঘনিষ্টজনদের মধ্যে বিষয়টি শেয়ার করি এবং আমার এই আহবানে অনেকেই সাড়া দেন। পরে সকলের সহযোগীতায় প্রাপ্ত অর্থ দিপনের একাউন্টে পাঠিয়ে দেই।

এদিকে দেবব্রত রায় দিপন এই আর্থিক সহযোগীতা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে সহযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে স্বপ্রণোদিতভাবে সহযোগীতার উদ্যোগ গ্রহণ করায় তিনি প্রবাসী সমাজসেবী জনাব আলমাছ আলীর প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ১২ টি ক্যামুথেরাপীর পর এখন ঢাকাস্থ পিজি হাসপাতালে রেডিওথেরাপি চলছে। প্রতিটি থেরাপীতে ঔষধসহ খরচ হচ্ছে ৬২০০ টাকা। মোট ৩০ টি থেরাপির জন্য ঢাকায় ২ মাস অবস্থান করতে হবে। রেডিওথেরাপি সম্পন্নের পর ব্যয়বহুল অপারেশনের জন্য আরও অনেক টাকার প্রয়োজন হবে। ইতোমধ্যে চিকিৎসার জন্য প্রায় ১৪ লাখ টাকা শেষ হয়ে গেছে। তিনি অপারেশন ও পরিপূর্ণ সুস্থতার জন্য বিবেকবান সকলের আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.