1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নলডাঙ্গায় ট্রাকচাপায় নিহত 

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১ দেখেছেন

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার(২৪মে) দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের আচঁড়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ভাঙারি ব্যবসায়ী খেজমত আলী(৫০)। আহত হয়েছেন রফিকুল ইসলাম (৪২),নামে আরও একজন ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ভাঙারি মালামাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন খেজমত আলী ও রফিকুল ইসলাম। পথে আচঁড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক খেজমত আলী নিহত হন এবং গুরুতর আহত হন রফিকুল ইসলাম।

স্থানীয়রা আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকতা ওসি মোঃ নুরে আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটককৃত ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়।
দুর্ঘটনায় পালাতক ট্রাক ড্রাইভারকে আটোকের চেস্টা চলছে। পুলিশ আরো জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.