1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

র‌্যাব-৭’র অভিযানে ৭০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিন কারবারি আটক

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারযোগে কুমিল্লা জেলা থেকে কক্সবাজার জেলার উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রোববার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট বাজারের উত্তর পাশে অবস্থিত খান সিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামানো হলে গাড়ির চালক ও পেছনের যাত্রী আসনে থাকা অপর দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে র‌্যাব সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি খাকি রঙের কার্টনের ভেতরে বিভিন্ন আকারের ২৭টি বান্ডিলে মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন— কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ কলাতলী এলাকার মৃত ইছাহাকের ছেলে মো. সোহেল (৩২), মো. জাফর আলমের ছেলে মো. সারোয়ার কামাল প্রকাশ কালু (৩৩) এবং মধ্যম কুতুবদিয়া পাড়া এলাকার গোলাম কুদ্দুসের ছেলে কামরুল হাসান (৪৩)।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাসেমী বলেন, “মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান রয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।”

উদ্ধারকৃত মাদকদ্রব্য, জব্দকৃত আলামত ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.