1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন,প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে শিশু রামিসা’র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ০ দেখেছেন

ঢাকা মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু কন্যা রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ২৪ মে রোববার সকাল ১০টায় শাহজাদপুর প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন পালিত হয়।

শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ূন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিমল কুন্ডু, সিনিয়র সাংবাদিক হুমায়ুন পারভেজ সাব্বির, সাংবাদিক লাইফ চৌধুরী, শিক্ষক সাইফুল্লাহ হাসিম, শিক্ষার্থী হাবিবুর রহমান, রাশেদ হাসান মাহবুবা পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান আসামী সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে এবং সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন ৭ দিনের মধ্যে লোমহর্ষক এ হত্যাকান্ডের চার্জশিট দেয়া হবে। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আগামী এক মাসের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে । মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের সাথে একমত পোষণ করে মানববন্ধন থেকে বক্তারা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বলেন কোন অজুহাতেই যেন বিচারকার্য বিলম্বিত না হয়। তারা বলেন, শিশু রামিসার মতো আর কোন শিশুকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনে প্রান দিয়ে না হয় সেজন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মির্জা হুমায়ূন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তার প্রতি আমাদের আস্থা আছে। তবে আগামী এক মাসের মধ্যে প্রকাশ্যে খুনিদের ফাঁসি কার্যকর করা না হলে আমরা আবার মাঠে নামবো। এক পর্যায়ে ‘ফাঁসি চাই’ ‘ফাঁসি চাই’ স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, শুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৯ মে মঙ্গলবার সকাল ১১ টায় পুলিশ পল্লবীর একটি ভবনের তিনতলা থেকে শিশু রামিসার খন্ডিত লাশ উদ্ধার করে। এব্যাপারে নিহত শিশুর বাবা বাদি হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.