1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

রাজশাহীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহী জেলার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস, রাজশাহীর উদ্যোগে আয়োজিত ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর রাজশাহী বিভাগের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা মামুনসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়ানুরাগী সুধীসমাজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ জাতীয় ক্রীড়াবিদ গড়ে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
উল্লেখ্য, প্রতিযোগিতায় রাজশাহী জেলা কাবাডি বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ক্রিকেট বালক বিভাগে রানার্সআপ এবং ফুটবল বালিকা বিভাগেও রানার্সআপ হওয়ার সাফল্য অর্জন করেছে রাজশাহী জেলা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.