1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পতেঙ্গা ঘাটে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান শুল্ক ফাঁকির পাম অয়েল, নগদ টাকা ও বোটসহ আটক ২

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রামের পতেঙ্গা উপকূল ঘিরে ফের সক্রিয় হয়ে উঠেছে শুল্ক-কর ফাঁকি দিয়ে পণ্য পাচার চক্র। বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ভোজ্য তেল বাজারজাতের আগেই অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বিপুল পরিমাণ পাম অয়েল, নগদ অর্থ ও পাচার কাজে ব্যবহৃত সাম্পান বোট জব্দ করা হয়।

গত শুক্রবার (২২ মে) দুপুর ৩টার দিকে পতেঙ্গা থানাধীন ১০ নম্বর ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানে একটি সাম্পান বোট থেকে ঘাটে অবৈধভাবে নামানো হচ্ছিল প্রায় ৮০০ লিটার ভোজ্য তেল (পাম অয়েল)। পরে ঘটনাস্থল থেকে দুই চোরাকারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দ করা পাম অয়েলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা। এছাড়া অভিযানে নগদ ৪ লাখ ১১ হাজার ৬৪০ টাকা এবং পাচার কাজে ব্যবহৃত একটি সাম্পান বোটও জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম বন্দরের আশপাশের ঘাটগুলোকে ব্যবহার করে একটি অসাধু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে শুল্ক-কর ফাঁকি দিয়ে বিভিন্ন পণ্য খালাস ও বাজারজাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ভোজ্য তেল, জ্বালানি তেল ও আমদানিনির্ভর পণ্যের অবৈধ বেচাকেনা রোধে সাম্প্রতিক সময়ে নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড।

সম্প্রতি পতেঙ্গা ও ইপিজেড এলাকায় পরিচালিত একাধিক অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল, ডিজেল, অকটেন ও ভোজ্য তেল জব্দের ঘটনাও সামনে এসেছে। কোস্ট গার্ডের তথ্যমতে, উপকূলীয় অঞ্চলে চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে ধারাবাহিক গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ড আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে জব্দ করা ভোজ্য তেল, নগদ অর্থ ও বোট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপকূলীয় এলাকায় চোরাচালান, অবৈধ খালাস ও শুল্ক ফাঁকির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.