1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

আমরা বৃহত্তর খুলনাবাসীর বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ০ দেখেছেন

খালিশপুর শিল্পাঞ্চলে বন্ধকৃত মিল- কলকারখানা দ্রুত চালু,খুলনায় গ্যাসের লাইন চালুকরন, আধুনিক সুযোগ সুবিধা সহ জিয়া হল নির্মান, খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কার করে খেলাধুলার উপযোগী করা, খুলনা হাইটেক পার্কের কাজ শুরু, খুলনা নগরীর গুরুত্বপূর্ণ রুপসা ট্রাফিক মোড় থেকে রুপসা ব্রিজ সড়ক ও সোনাডাঙ্গা টু ময়ুর বাইপাস সড়ক দ্রুত সংস্কারে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিতে আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি সরদার আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচির সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে দাবি সমুহের প্রতি একাত্মতা ও সমর্থন জানিয়ে বক্তব্যে রাখেন প্রধান অতিথি খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী এ্যাড: শামীমা সুলতানা শিলু, নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাডঃ বাবুল হাওলাদার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, বেলার খুলনা বিভাগের সমন্বয়ক মাহাফুজুর রহমান মুকুল, নাগরিক নেতা মিজানুর রহমান বাবু, সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, মল্লিক আবুল কালাম আজাদ, মো: ওয়াহিদুর রহমান বাবু, মোঃ আজাদুল হক, এস এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিতাই রায়, এ্যাড: মাসুম বিল্লাহ, শিরিন পারভিন, নাজমুল তারেক তুষার, জিএম ফারুক প্রমুখ। মানববন্ধনে খুলনাবাসীর এই ন্যায্য দাবি পুরনে আসন্ন বাজেটে সরকারকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার জন্য বক্তারা জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.