1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বিরলে স্থলবন্দর সড়কের কালভার্টে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত, শতবিঘা জমির ধান-ভুট্টা নষ্ট

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ০ দেখেছেন

বিরলে রূপালী বাংলা জুট মিলের পশ্চিম পার্শ্বে স্থলবন্দর সড়কের কালভার্টের পানি যাওয়ার উত্তরাংশে ও দক্ষিণে মাটি দিয়ে ভরাট করায় ব্রহ্মপুর, পাইকপাড়া, শিবপুর ও রবিপুর মৌজায় শতবিঘা জমির ধান ও ভুট্টা ক্ষেত নষ্টের অভিযোগ দায়েরের সপ্তাহ পেরিয়ে গেলেও কোন সুরাহা না হওয়ায় কৃষকরা নিজেরাই প্রতিবন্ধকতা উচ্ছেদে মাঠে নামার ঘোষণা দিয়েছেন। প্রতি বছর বর্ষা মৌসুমে পানির নিষ্কাশন পথ বন্ধ করে রাখায় শতবিঘা জমির ধান ও ভুট্টার ফসল ঘরে তুলতে না পারায় চরম হতাশা ব্যাক্ত করেছেন আশপাশের শতবিঘা জমির মালিকেরা।
গত ১১ মে বিরল উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের ব্রহ্মপুর, পাইকপাড়া, শিবপুর ও রবিপুর মৌজার ধান ও ভুট্টা চাষী কৃষকগণ উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে অভিযোগ দাখিল করে। দিনাজপুর-বিরল (স্থলবন্দর) সড়কের রূপালী বাংলা জুট মিল সংলগ্ন কালভার্টের দুই পার্শ্বে মাটি দ্বারা ভরাট করায় বর্ষার পানিতে প্রায় শতবিঘা জমির ধান ও ভূট্টা ক্ষেত ডুবে যাচ্ছে। কিন্তু পানি স্বাভাবিকভাবে প্রবাহিত না হওয়ায় ধান ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ায় অভিযোগ দায়েরের পরও কোন পদক্ষেপ গ্রহণ না করায় এলাকার কৃষকেরা সোমবার সকালে নিজেরাই প্রতিবন্ধকতা উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করেছেন। পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরা দিনের পর দিন প্রতিবন্ধকতা না সরানোয় যে কোন মুহুর্তে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে বলে সচেতনমহল অভিমত ব্যাক্ত করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.