1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা

নাওডোবা ইউনিয়নে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয় শিশুকে

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ০ দেখেছেন

অবশেষে উদ্ধার করা হয়েছে ছয় মাস বয়সী শিশু জাহিদ রাফসানকে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে অপহরণের শিকার হওয়া শিশুটিকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়। এ ঘটনায় আগে থেকেই অভিযুক্ত চাচি আমেনা বেগমকে আটক করা হয়েছিল। শিশুটিকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে।

জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের হাজী মজিদ বেপারী কান্দি এলাকায় ঘটনাটি ঘটে। অপহৃত শিশু জাহিদ রাফসান মালয়েশিয়া প্রবাসী জুয়েল মল্লিক ও রাত্রি বেগম দম্পতির সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে রাত্রি বেগম তার জা আমেনা বেগমের মাধ্যমে চার লাখ টাকা সুদে ঋণ নেন। পরে সুদসহ প্রায় চার লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হলেও আরও টাকা পাওনা রয়েছে দাবি করে আসছিলেন আমেনা বেগম। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, গত  শনিবার (১৬ মে) ভোরে আমেনা বেগম কৌশলে শিশুটিকে কিছু সময়ের জন্য নিজের কাছে নেওয়ার কথা বলে নিয়ে যান। এরপর থেকেই তিনি শিশুটিকে নিয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি শিশুটিকে ফেরত দিতে সুদের পাঁচ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। পরে রোববার (১৭ মে) দুপুরে টাকা দেওয়ার কথা বলে কৌশলে আমেনা বেগমকে ডেকে আনে শিশুটির পরিবার। তিনি ডুবিসায়বর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নেন। তবে সেখানে তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে আসেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এরপর র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়। দীর্ঘ অনুসন্ধানের পর শিশুটিকে উদ্ধার করা হয় মুন্সিগঞ্জ থেকে ।  শিশুটির মা রাত্রি বেগম বলেন, আমার সন্তানকে ফিরে পেয়েছি, এটাই সবচেয়ে বড় শান্তি। গত কয়েকটি ঘণ্টা কীভাবে কেটেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা আমার সন্তানকে ফিরিয়ে এনেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.