1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ধলাই নদীর লিজ বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ০ দেখেছেন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর দক্ষিণ ঢালারপাড়, মোস্তফানগর ও ঢালারপাড় এলাকার লিজ বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১৭ মে) ধলাই নদীর তীরে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অতীতে অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার স্কুল, মাদ্রাসা, কবরস্থান, সরকারি সড়ক ও রেকর্ডভুক্ত ফসলি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শতাধিক পরিবারের বসতভিটা হুমকির মুখে পড়েছে। চলতি বছরও একইভাবে বালু উত্তোলন করা হলে পুরো এলাকা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে কয়েকটি সড়ক, কবরস্থান ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই লিজ বহির্ভূত এলাকায় কোনোভাবেই বালু উত্তোলনের সুযোগ না দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হযরত আলীর সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন দক্ষিণ ঢালারপাড় মোস্তফানগর নূরে মদিনা সুন্নি দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নানু মিয়া মেম্বার, জসীম উদ্দিন জসু, আব্দুস সামাদ মেম্বার, কাজল মিয়া, মুফতী হোসাইন আহমেদ তাহেরী, মুফতী আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও আমিনুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, গনি মিয়া, রহমত আলী, হাসান মিয়া, সাদেক মিয়া, রুবেল মিয়া, রুপ মিয়া, সাদু মিয়া, হেলাল মিয়া, শহীদ মিয়া, শরীফ মিয়া, আবু কাশেম, গোলাম হোসেন, আলামিন সরকার, সুজন চৌধুরী, মেলন মিয়া, হান্নান মিয়া, মানিক মিয়া, নাজির সরকার, বাচ্চু মিয়া, মোজাহিদ মিয়া, মাসুক আহমেদ, সফর মিয়া, উবাইদুল ইসলাম, নুর ইসলাম, শাহ আলম, এনামুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.