1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কুষ্টিয়ায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি ২০২৫ প্রদান

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ০ দেখেছেন

কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলার আয়োজনে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি ২০২৫ প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১০৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ৭৩ জন ট্যালেন্টপুলে ও ১৩২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পায়। এই ২০৫ জনকে এককালীন টাকা, ক্রেস্ট, কুরআন মাজিদ ও সংবর্ধনা প্রদান করা হয়। ২০২৫ সালে কুষ্টিয়ার প্রায় ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ২৩০০ শিক্ষার্থী কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানটিটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ইমরান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। প্রধান আলোচক ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহিবুর রহমান মুহিব, আলোচনা করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ্যক্ষ এ কে এম আলী মহসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ এর সংসদ সদস্য মুফতি আমির হামজা, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ইউসুফ আলী, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কুষ্টিয়ার পরিচালক হাফেজ আবু ইউসুফ, ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, সাবেক চেয়ারম্যান খাজা আহম্মেদ, সাবেক চেয়ারম্যান ইমরান খান, কুষ্টিয়া মেডিকেল কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি মেহেদী হাসান শাহাদাত, ফাউন্ডেশন কুষ্টিয়ার সাবেক আহ্বায়ক ইকতিয়ার উদ্দিন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের স্থানীয় সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.