1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা পরিষদ ও সদস্য সম্মেলন-২০২৬

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২ দেখেছেন

সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে “স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ”-এর উপদেষ্টা পরিষদ ও সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে দুই পর্বে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের প্রথম পর্বে সংগঠনটির প্রতিষ্ঠাতা কে এম সফর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহীদুল আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও গবেষক ড. এস এম শাহনুর। এছাড়াও বক্তব্য রাখেন কবি ও সংগঠক ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর, অরুনা বিশ্বাস এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় হাসান। এ পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও বিশিষ্ট অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রকাশক মোসলেহ উদ্দিন এবং কবি ও সংগঠক আলমগীর জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার হাসান মঞ্জু, লেখক, সাংবাদিক ও সংগঠক মোঃ বেল্লাল হাওলাদার, কবি ও কথাসাহিত্যিক জহিরুল হক বিদ্যুৎ ও ড. শরীফ সাকি সহ আরও অনেকে। সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কবি ও সংগঠক মুন্সী কবির হোসেন।

অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন তাসনোভা তুশিন এবং দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিশিল্পী জাহানারা রেখা।

সম্মেলনে বক্তারা বাংলা সাহিত্য, সংস্কৃতি, সমকালীন সমাজবাস্তবতা, তরুণ প্রজন্মের সাহিত্যচর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশে সাহিত্য সংগঠনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা সাহিত্যকে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে সৃজনশীল ও মানবিক চর্চা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.