1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মেহেন্দিগঞ্জে কাজির হাটে হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আপন ভাইবোন গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ০ দেখেছেন

চলতি মাসে কাজিরহাট থানার আরেরকটি অসামান্য সাফল্য !! মেহেন্দীগঞ্জ থানার মামলা নং-জিআর ৭৯/০১ ধারা ঃ ৩০২/৩৪ পেনাল কোড এর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ফেরারী পলাতক আসামী ১। জসিম উদ্দিন ২। আসমা বেগম উভয় পিতা-আব্দুর রশিদ সাং-আজিমপুর থানা-মেহেন্দিগঞ্জ (বর্তমানে কাজিরহাট) জেলা- বরিশালদ্বয়কে তথ্য প্রযুক্তি এর সহায়তায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য আসামীদ্বয় আপন ভাই বোন এবং তাদের উভয়ের এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। আসামীদ্বয় মামলার পর থেকে দীর্ঘ ভিন্ন পরিচয় দিয়ে দীর্ঘ ২৬ বছর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন এলাকায় পলাতক ছিল। ।কাজির হাট থানা পুলিশ চলতি মাসে ৩জন যাবজ্জীবন কারাদণ্ড আসামি গ্রেপ্তার করেছেন। এছাড়া গত মাসে আরো একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছেন কাজিরহাট থানা পুলিশ। মোট ০৪জন যাবজ্জীবন আসামি গ্রেফতার করেছে কাজিরহাট থানার চৌকস অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে কাজিরহাট থানা পুলিশ। প্রশংসায় ভাসছেনকাজির হাট থানা অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান। যোগদানের পরপরই ব্যাপক চমক দেখালেন। কাজিরহাট থানার,স্বনামধন্য অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.