1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

অসহায় কৃষকের ধান কেটে দিয়ে ভূয়সি প্রশংসায় ভাসছেন গোপালগঞ্জ-৩ এর সংসদ সদস্য, “এস এম জিলানী

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১ দেখেছেন

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী আজ বুধবার (১৩ মে) টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের একজন অসহায় প্রান্তিক কৃষকের ধান কাটে দেন।
ধান কাটার এ কর্মসূচিতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। সকাল থেকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মাঠে নেমে ধান কাটেন এমপি এস এম জিলানী।

এ সময় তিনি মাঠের কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও শ্রমিক সংকটের বিষয়ে খোঁজখবর নেন।

এসময়ে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার মোল্লা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর শেখ, পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নান্টু সেখ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুষেন সেন,
গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল, তুহিন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ধান কাটার পর সংক্ষিপ্ত বক্তব্যে সাংসদ এস এম জিলানী বলেন,
“এখন ধান কাটার ভরা মৌসুম চলছে। কিন্তু কৃষকরা প্রয়োজন অনুযায়ী শ্রমিক পাচ্ছেন না। উচ্ছে মূল্যে দিয়েও অনেক সময় কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে অনেক কৃষক সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। তাই আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই সহযোগিতায় কৃষকরা কিছুটা হলেও উপকৃত হবেন।”

তিনি আরও বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। কৃষির উন্নয়নে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.