বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে তরুণ সমাজ ও মানবতার সেবক হিসেবে পরিচিত, জিএম সম্রাটকে নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কারণে তিনি এলাকাবাসীর কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাঙ্গী ইউনিয়নের আগামী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জিএম সম্রাটের নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে।
তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এলাকাবাসীর অনেকেই মনে করছেন, সৎ ও মানবিক নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তিনি।
জিম সম্রাট বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাঙ্গী ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”
এদিকে, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, মানবতার সেবায় তার অবদান সত্যিই প্রশংসনীয়।