1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ট্রেড ইউনিয়নের নিবন্ধনের মাধ্যমে আত্মপ্রকাশ করলো পাবনা সাংবাদিক ইউনিয়ন (পিইউজে)

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ০ দেখেছেন

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পাবনাস্থ স্টাফ রিপোর্টার খাইরুল ইসলাম বাসিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্টার নিউজ ও বাংলাদেশ বেতারের পাবনা প্রতিনিধি শামসুল আলম।
গত রবিবার (১০ মে) দুপুরে বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহীর পরিচালক আলমগীর কুমকুম পাবনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে ট্রেড ইউনিয়নের নিবন্ধনপত্র তুলে দেন। যার রেজিঃ নং রাজ-৩৪৫৩
এর আগে ইউনিয়নের সদস্যদের গোপন ভোটে পাবনা সাংবাদিক ইউনিয়নের (পিইউজে) প্রথম কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি কামরুল ইসলাম (এসএ টিভি), যুগ্ম-সম্পাদক নবী নেওয়াজ (আনন্দ টিভি) এবং কোষাধ্যক্ষ প্রবীর কুমার সাহা (কালের কণ্ঠ- বিজয় টিভি)।
এছাড়াও— সবুজ মোল্লা (সময় টিভি), সেলিম মোর্শেদ রানা (আনন্দ টিভি), ইয়াছিন আলী শেখ (চ্যানেল ওয়ান), হুজ্জাতুল হীরা (মোহনা টিভি), রাকিব হাসনাত (এশিয়ান পোস্ট-জনকণ্ঠ), মাসুদ রানা (এখন টিভি), পলাশ হোসেন (দেশটিভি), ফজলুল হক (এশিয়ান টিভি), সুলভ খান (চ্যানেল এস) এবং রাজিব জোয়ার্দার (কালের কণ্ঠ ডিজিটাল) ইউনিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.