1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মুলাদি থানার কাজিরচর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও রূপালী ব্যাংকের ম্যানেজারচলে গেলেন না ফেরার দেশে মেহেন্দিগঞ্জে জমি লিখে না দেওয়ায় শ্বশুরকে পিটিয়ে যখম করেছে পুত্রবধূ গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নারায়ণগঞ্জে ধামগড় পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‎বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক

সরকারি কলেজ কম্পাউন্ডে চা- বিক্রেতা ইমামুলকে হত্যা চেষ্টা অভিযোগে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২ দেখেছেন

ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রী হোস্টেল কম্পাউন্ডে চা বিক্রেতা ইমামুলের ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও আহতের স্বজনরা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার সকাল ১১টায় ঝালকাঠি সরকারি কলেজের উত্তর গেটে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলেজের ছাত্রী হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহিন মোল্লা, তার ছোট ভাই তুহিন মোল্লা, কলেজের নৈশ প্রহরী সুলতান এবং তার ছেলে জহিরুলের নেতৃত্বে ইমামুলের ওপর হামলা চালানো হয়।

তাদের দাবি, নৈশ প্রহরী সুলতানের বিরুদ্ধে কলেজের বৈদ্যুতিক তার চুরির প্রতিবাদ করায় চা বিক্রেতা ইমামুলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার একপর্যায়ে তাকে বেঁধে কলেজের ছাত্রী হোস্টেল কম্পাউন্ডে নিয়ে গিয়ে মারধর ও হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, ‘এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.