1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সৈয়দপুরে উত্তরাঞ্চলের শিল্প বিপ্লবে নতুন সম্ভাবনার বার্তা দিলেন শিল্পমন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ০ দেখেছেন

দেশের বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং উত্তরাঞ্চলের শিল্পায়নকে আরও গতিশীল করতে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার।বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যায়ক্রমে বন্ধ পাটকল চালুর পরিকল্পনার পাশাপাশি সৈয়দপুর বিসিক শিল্পনগরী সম্প্রসারণে ৪০ একর নতুন জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিল্প-বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

গত শনিবার (৯ মে) বিকেলে সৈয়দপুর বিসিক শিল্পনগরীর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও সম্প্রসারণের জন্য প্রস্তাবিত ভূমি পরিদর্শন শেষে বিসিক কার্যালয়ে আয়োজিত শিল্প মালিক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

মন্ত্রী বলেন,দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে।

তিনি আরও বলেন,সৈয়দপুর বিসিক শিল্পনগরী শুধু নীলফামারীর নয়,পুরো উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্রবিন্দু।এখানে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে নতুন বিনিয়োগের পাশাপাশি শিল্প বিপ্লবের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সভায় উপস্থিত ছিলেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আবদুল মুনতাকিম,শিল্প মন্ত্রণালয়ের সচিব মো.ওবায়দুর রহমান,বিএসএফআইসির চেয়ারম্যান জাহাঙ্গির আলম,জেলা প্রকাশক মো.নায়িরুজ্জামান,উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা,সাব্বির হোসেন,নুরেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,স্থানীয় শিল্প উদ্যোক্তা,রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভায় স্থানীয় শিল্প মালিকরা দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন,শিল্পনগরীর অভ্যন্তরীণ সড়কের অধিকাংশ অংশ ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাব,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট,আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে শিল্পপ্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত উৎপাদন সক্ষমতা অর্জন করতে পারছে না বলেও অভিযোগ করেন উদ্যোক্তারা।

তারা আরও জানান,পরিকল্পিত উন্নয়ন,উন্নত যোগাযোগ ব্যবস্থা,শিল্পবান্ধব পরিবেশ ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা গেলে সৈয়দপুর বিসিক শিল্পনগরী উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ শিল্পকেন্দ্রে পরিণত হতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.