1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ০ দেখেছেন

মৌলভীবাজার জেলার বিন্নি গ্রাম (আদর্শ গ্রাম) এলাকায় ৯৯ বছরের লিজপ্রাপ্ত খাস জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সনজব খাঁ মুকিদ অভিযোগ করেছেন, প্রশাসনের কাছে একাধিক আবেদন, তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও প্রভাবশালী একটি পক্ষ জোরপূর্বক তার জমিতে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সনজব খাঁ মুকিদের পিতা মৃত সদর খাঁ সরকারের নিয়ম অনুযায়ী উক্ত খাস জমির ৯৯ বছরের বৈধ লিজ গ্রহণ করেন এবং সেখানে বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করেন। পরবর্তীতে অসুস্থতার কারণে অন্যত্র অবস্থানকালে এবং মৃত্যুর পর অভিযুক্তরা সুযোগ নিয়ে জমিটি দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।৷ ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত সান্তানুর ও আনিস মিয়া তাকে নিজ জমিতে প্রবেশে বাধা দেয়। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিখিতভাবে তার পক্ষে রায় প্রদান করলেও অভিযুক্তরা তা অমান্য করে। পরে আদালতে মামলা দায়ের হলে আপোষ-মীমাংসার মাধ্যমে তিনি জমির দখল পুনরুদ্ধার করেন।
কিন্তু অভিযোগ রয়েছে, দখল ফিরে পাওয়ার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি, ভয়ভীতি ও চক্রান্ত অব্যাহত রাখে। সর্বশেষ গত ১ আগস্ট ২০২৫ তারিখে অভিযুক্তরা জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ শুরু করলে বাধা দিতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হন সনজব খাঁ মুকিদ।
তিনি আরও জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৮ ধারায় মানবাধিকার সংস্থার সহায়তায় ধারাবাহিকভাবে চারবার আবেদন করা হয়েছে। পাশাপাশি লিজের কাগজপত্র, তদন্ত প্রতিবেদন, স্থানীয় রায় ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রশাসনের কাছে জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভুক্তভোগীর প্রশ্ন, তদন্ত প্রতিবেদন ও বৈধ কাগজপত্র তার অনুকূলে থাকার পরও কীভাবে অভিযুক্তরা প্রকাশ্যে অবৈধ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে? এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও এলাকাজুড়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীর জমির দখল ও নিরাপত্তা নিশ্চিত করা হোক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.