1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

১০০০ শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ শুরু উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ০ দেখেছেন

উত্তরবঙ্গের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে ১ হাজার শয্যার অত্যাধুনিক “বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল”। প্রায় ২ হাজার ২৯২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই মেগা প্রকল্পের প্রাথমিক সমীক্ষা কার্যক্রম শুরু করেছে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
শনিবার (৯ মে) সকালে নীলফামারী সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল এলাকায় নির্ধারিত প্রকল্পস্থল পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রায় ২৫ একর জমির ওপর নির্মিতব্য হাসপাতালটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে দিচ্ছে প্রায় ২ হাজার ২১৯ কোটি টাকা।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১০ তলা বিশিষ্ট এই আধুনিক হাসপাতালটিতে সাধারণ চিকিৎসাসেবার পাশাপাশি থাকবে বিশেষায়িত চিকিৎসা ইউনিট, অত্যাধুনিক ICU, CCU ও HDU সুবিধা, আধুনিক অপারেশন থিয়েটার, পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসক ও নার্সদের জন্য আবাসন ব্যবস্থা।
সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালটি চালু হলে উত্তরাঞ্চলের মানুষকে জটিল ও উন্নত চিকিৎসার জন্য আর রাজধানীমুখী হতে হবে না। একই সঙ্গে রংপুর বিভাগে স্বাস্থ্যসেবার মানে আসবে বৈপ্লবিক পরিবর্তন।
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “এই হাসপাতাল বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের স্বাস্থ্যখাতে একটি নতুন যুগের সূচনা হবে। সাধারণ মানুষ নিজ অঞ্চলে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা পাবেন।”
এদিকে স্থানীয় বাসিন্দারাও এই প্রকল্পকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের মতে, হাসপাতালটি শুধু চিকিৎসাসেবাই নয়, কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.