বগুড়া ধনুট উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ধনুট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খোকন গ্রেফতার। তথ্যসূত্রে জানা যায়, তিনি চেক জালিয়াতির ওয়ারেন্ট ভুক্ত আসামি।গত ০৮/০৫/২৬ ইং তারিখ রোজ শুক্রবার ঢাকার সাভার আশুলিয়া এলাকা থেকে পুলিশের হাতে ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খোকন গ্রেপ্তার হয়েছেন।
অতঃপর ধুনট থানা পুলিশের হাতে হস্তান্তর করেন। ধুনট থানার এসআই ওসমান গনি বলেন, কোর্টের মামলা থাকার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
ওয়ারেন্ট ভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওসমান গনি আরো বলেন, আইনি ব্যবস্থা সম্পূর্ণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।