1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কলাপাড়ায় কৃষকসমাবেশ , ইউ,এন,ও বরাবরে স্মারকলিপি পেশ

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ০ দেখেছেন

‎পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা কৃষক সমিতির আয়োজনে বুধবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এক মানববন্ধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে এক বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়।
‎‎ ধানের লাভজনক দাম, ধান কেনায় লটারি প্রথা বাতিল, কৃষকের কাছথেকে সরাসরি ধান ক্রয়, অতি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতি পূরণ, সরকারি খালের ইজারা বাতিল এবং পুনঃখাল খনন সহ নানা দাবীতে এ কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
‎‎ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
‎বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার।
‎বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক রফিকুল ইসলাম, ‎বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন( নয়ন), সদস্য আবুল কালাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
‎‎এসময় বক্তারা বলেন, প্রতিবছর কৃষক চাষাবাদ করে ঋনগ্রস্থ হচ্ছে। এরা ধানের লাভজনক দাম পাচ্ছে না, চাষাবাদে সময়মত সার কীটনাশক পাচ্ছে না, প্রকৃত কৃষক কৃষি প্রণোদনার আওতায় আসে না, খালস্লুইস সিন্ডিকেটের দখলে থাকে, কৃষকের জন্য সুদমুক্ত ঋণ নেই, ধান বিক্রি করতে গেলে দালালদের সিন্ডিকেট, পরিমাপে বেশি নিয়ে যাওয়া সহ নানান কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
‎‎ ভবিষ্যতের সরকার ও স্থানীয় প্রশাসন কৃষকের এই সকল সমস্যার সমাধানে এগিয়ে না আসলে কৃষি থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিবে। মুখ থুবরে পড়বে কৃষি অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। ফলে বক্তারা সরকারকে কৃষকের প্রতি সদয় দৃষ্টি দেওয়ার আহবান জানান।
‎‎সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.