1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

র‌্যাবের অভিযানে কাশিয়ানীর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ০ দেখেছেন

রাজধানীর পল্লবী এলাকা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ও র‌্যাব-১ এর একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি হলেন হাফিজ মোল্যা (৩৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরবাগ গ্রামের আবুল মোল্যার ছেলে।

র‌্যাব-৬ সদর কোম্পানীর কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-এ, রোড নং-৬ এলাকার আলম সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে হাফিজ মোল্যাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক ও র‌্যাব-১ এর মেজর রবিউল আলম ও সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।

র‌্যাব আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে গোপালগঞ্জ পুলিশের কাছে সোপর্দ করা হবে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৬ এপ্রিল ওই গৃহবধূর স্বামী বড় সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে ছিলেন। ওই নারী তার দুই বছর বয়সি শিশু সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। গভীর রাতে তিনি ছোট সন্তানকে প্রস্রাব করানোর জন্য বসতঘরের বাইরে বের হন। এ সুযোগে প্রতিবেশী হাফিজ মোল্যা তার মুখ চেপে ধরে জোরপূর্বক বসতঘরের (বিল্ডিং) ভেতরে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর কান্নাকাটি ও চেঁচামেচির শব্দ শুনে তার ভাসুরের ছেলে ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে হাফিজ মোল্যা পলাতক ছিলেন।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.