1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা সালাউদ্দিনের ১ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজি এবং চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীদের মারধরের ঘটনায় গ্রেফতার বিএনপি নেতা সালাউদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৫ মে) দুপুরে আমলী আদালতে রিমান্ড শুনানি শেষে বিচারক এম. সাইফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান সালাউদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ পুলসংলগ্ন এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সালাউদ্দিন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবৈধ দোকানপাট, ভ্যানগাড়ি বসিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি ও তার সহযোগীরা ব্যবসায়ীদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন।

এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি ও তার ভাই কামাল। তাদের বিরুদ্ধে জবরদখল, চাঁদাবাজি এবং বিদ্যুৎ চুরিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এই চক্রে আরও কয়েকজন সহযোগী সক্রিয়ভাবে যুক্ত বলে অভিযোগ উঠেছে।

গত ২৪ এপ্রিল আজিজুল হক নামের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে মারধর এবং দোকান ভাঙচুরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতেই রোববার সালাউদ্দিনকে গ্রেফতার দেখানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, “আমরা ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলাম, তবে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।”

এদিকে, সালাউদ্দিন গ্রেফতার হওয়ার পর এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও মামলার বাদী আজিজুল হক ও তার পরিবার হুমকির মুখে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সালাউদ্দিনের পরিবারের সদস্য ও সহযোগীরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

এলাকাবাসী দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, তাকে জামিনে মুক্ত করতে গত কয়েকদিন ধরে স্থানীয় এমপি আজহারুল ইসলাম মান্নান, সাবেক এমপি গিয়াসউদ্দিনসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে তার পরিবার তদবির চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.