1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ০ দেখেছেন

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
রবিবার (০৩ মে ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মাউল বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধ মাটি কর্তনের সত্যতা পায়।
এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জমির মালিক আব্দুল মজিদকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা নাবিল নওরোজ বৈশাখ বলেন,“ধানী জমির মাটি কেটে ফেলা শুধু আইন বিরোধী নয়, এটি কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রমে জমির উর্বরতা নষ্ট হয় এবং খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”তিনি আরও বলেন, “স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবেৎ এবং কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে প্রশাসনকে দ্রুত জানাতে হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.