1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বিএনপি করার ‘অপরাধে’ হামলা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ:বাকেরগঞ্জে উত্তেজনা,নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দক্ষিণ কাজলাকাঠি গ্রামে রাজনৈতিক বিরোধ, চাঁদাবাজি ও পূর্ব শত্রুতার জেরে এক বিএনপি সমর্থক পরিবারের ওপর হামলা, শারীরিক নির্যাতন এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের কারণে তারা একটি প্রভাবশালী মহলের নির্যাতনের শিকার হয়ে আসছেন।অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ কাজলাকাঠি গ্রামের বাসিন্দা ফজলে আলী উকিলের পুত্র মোঃ জাহাঙ্গীর হোসেন উকিল গত ২৭ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে নিজ বাড়িতে অবস্থানকালে একই এলাকার আলী আকবর উকিলের কন্যা হীরা মনি উকিল,এমিলি বেগম এবং পুত্র আলামিন উকিলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়।ভুক্তভোগীদের ভাষ্যমতে, হামলাকারীরা জাহাঙ্গীর হোসেন উকিল ও তার স্ত্রী মালেকা বেগমকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এ সময় মালেকা বেগমের গলায় থাকা প্রায় আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দাড়িয়াল উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
জাহাঙ্গীর হোসেন উকিল গত ২৮ এপ্রিল বাকেরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘ ৫ থেকে ৬ বছর ধরে বিএনপি করার ‘অপরাধে’ তাদের পরিবারকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি ও হামলার মধ্যে রেখেছে।তিনি আরও দাবি করেন, অভিযুক্তরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত এবং এলাকায় বিভিন্ন অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত। কিছুদিন আগে পারিবারিক গাছ বিক্রির পর তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়াও, মামলার সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সত্য সাক্ষ্য না দিতে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে, যা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে।স্থানীয় সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে ব্যক্তি আক্রোশ, চাঁদাবাজি ও সহিংসতার ঘটনা গ্রামীণ জনপদে নতুন নয়; তবে প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ হস্তক্ষেপ না হলে এ ধরনের ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে ভুক্তভোগী পরিবার যদি নিরাপত্তাহীনতায় ভোগে এবং সাক্ষীরা ভয়ে মুখ না খোলে, তবে ন্যায়বিচার অধরাই থেকে যাবে।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, এলাকাবাসীর দাবি—রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কেউ যেন আইনের ঊর্ধ্বে থাকতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সাধারণ মানুষের আস্থা আরও সংকটের মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.