ইসলাম শান্তির ধর্ম এটা সবারই জানা, আর এই শান্তির ধর্ম গ্রহণ করলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়ায় গ্রামে একই পরিবারের “৫ জন ইসলাম ধর্ম গ্রহণ” । দিলীপ বিশ্বাস ও রূপতি বিশ্বাসের সন্তান সাগর বিশ্বাস (৩০ ) ইসলাম ধর্ম গ্রহণ করার পর নতুন নাম মোহাম্মদ আলী, তার স্ত্রী বেবি রানী, মুসলমান হওয়ার পর নতুন নাম ফাতেমা বেগম, সন্তান সূর্য বিশ্বাস, মুসলমান হওয়ার পর নতুন নাম হোসাইন আলী, পিয়াংকা রানী, মুসলমান হওয়ার পর আসমাউল হুসনা, এবং জীবন বিশ্বাস মুসলমান হওয়ার পর নতুন নাম হাসান আলী, এরা নোটারি পাবলিক এফিডেভিট এর মাধ্যমে এবং মসজিদের ইমামের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন, এ ব্যাপারে “” মোহাম্মদ আলী বলেন ইসলাম শান্তির ধর্ম ইসলামের রীতিনীতি আমার ভালো লাগে আমি সইচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি । এ ব্যাপারে “ধনবাড়ী সংবাদকে” ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূর জাহান আক্তার সাথী বলেন সংবাদটি খুবই চমৎকার তারা আমার এখানে এসেছিল উপজেলার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ করা হবে । ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ভিপি বলেন
আমার গ্রামের এরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলীয় পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতার চেষ্টা করব । স্থানীয় বিএনপির নেতা মোঃ বাদল বলেন তারা স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে আমার গ্রামের তারা থাকেন আমাদের যতটুকু করণীয় ইনশাল্লাহ করব এবং তাদের সাথে আছি আমরা।