গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর উত্তর পাড়া কাউসার মোল্লার বাড়ি থেকে আইয়ুব আলী মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ১০০ টি পরিবারের একমাত্র চলাচলের রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
সোমবার (২৭ এপ্রিল) গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দিকনির্দেশনায়, আজ সকাল ১০ টার সময় সরোজমিন গিয়ে রাস্তাটি পরিদর্শন করেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম ও শ্রম বিষয়ক সম্পাদক লালচান ফকির সহ রাতইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ভুলু মোল্লা। এ সময় এলাকাবাসী বলেন, আমাদের রাস্তাটি প্রায় শত বছর পুরনো হলেও এখন পর্যন্ত সরকার রাস্তাটি সংস্কার করেনি। এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়ত প্রায় ১০০ পরিবার চলাচল করে থাকি। এছাড়াও কৃষি জমির ফসল,স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থী সহ পরানপুর গরুর হাট গামী মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। বর্ষাকাল আসলেই রাস্তার উপরে পানি এবং কাদায় কারনে ঠিক ভাবে মানুষ চলাচল করতে পারে না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই গ্রামের অধিকাংশ পরিবারের জীবিকা নির্বাহ হয় মোটর চালিত ভ্যানের সাহায্যে। আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি, মানবিক দিক বিবেচনা করে আমাদের রাস্তাটি পাঁকা বা ইটের সলিং রাস্তা নির্মাণ করে আমাদের চলাচলের দীর্ঘ দিনের সমস্যার স্থায়ী ভাবে সমাধান করে দেওয়ার জন্য।
শেখ মোঃ সেলিম এলাকাবাসীকে বলেন, আমরা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আপনাদের এই রাস্তাটি যেন স্থায়ী ভাবে নির্মান করা হয় সে ব্যাপারে কথা বলবো যাতে করে অতি দ্রুতভাবে সংস্কার করা হয়।।