1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

ফরিদপুরে চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। হামলার প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের তথ্যমতে, কর্মসূচিতে সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খানের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিম হাসান সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরফিন কায়েস, কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি এম. মামুনুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুর রাহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর আকস্মিক হামলা চালানো হয়েছে। তারা দাবি করেন, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সমাবেশে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। তারা সতর্ক করে বলেন, অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.