1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বিরলে বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

বিরল স্থলবন্দর সড়ক সংলগ্ন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা-পাকুড়া এর ছাত্র বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমের পরিবার অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
প্রতিষ্ঠানকে ঘিরে জনরোষ সৃষ্টি ও ভিকটিমের পরিচয় জনসম্মুখে উপস্থাপন না করে আইনানুগভাবে অপরাধীর বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছে ভিকটিমের অভিভাবক।
উল্লেখ্য, বিরল স্থলবন্দর সড়ক সংলগ্ন বিরল উপজেলার ০৬ নং ভান্ডারা ইউনিয়নের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা- পাকুড়া এর ছাত্র বলাৎকারের ঘটনাকে ধামাচাপা দেয়ার অপচেষ্টার অভিযোগ তুলে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে একান্ত আলাপচারিতায় জানিয়েছে ভূক্তভোগী শিক্ষার্থীর পরিবার।
ভূক্তভোগী শিক্ষার্থী বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ভিকটিমের পিতা বাদী হয়ে ঘটনায় অভিযুক্ত শিক্ষক ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভূল্লী থানার সিঙ্গুয়া (সকদলডাঙ্গা গুচ্ছগ্রাম) গ্রামের মোঃ আব্দুল বারেক এর ছেলে মোঃ আজমাইন (৩২) কে আসামী করে বিরল থানায় সংশ্লিষ্ট ধারায় ১৯ এপ্রিল ২০২৬ তারিখে মামলা দায়ের করেছে। বিরল থানার মামলা নং ১৯, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৯(১)।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.