1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

“অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছি, এখন লক্ষ্য যানজটমুক্ত নবীনগর”, এমপি আব্দুল মান্নান

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আওতাধীন বাজারের দীর্ঘদিনের অসহনীয় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। তিনি বলেন, “নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। সিএনজি অটোরিকশা থেকে চাঁদা আদায়সহ বাজারে কোনো ধরনের খাজনা আদায় হচ্ছে না। এখন আমাদের লক্ষ্য নবীনগরকে যানজটমুক্ত করা।”

তিনি আরও বলেন, আশুগঞ্জ-নবীনগর মহাসড়কের কাজের সৃষ্ট জটিলতা নিরসনে কাজ চলছে। “আমি সবার সঙ্গে কথা বলে নবীনগরের উন্নয়নে দ্রুত সব সমস্যার সমাধান করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি,” যোগ করেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাসুদ ইসলাম মাসুদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে হেলাল উদ্দিন এবং প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, থানা, পৌরসভা, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.