1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২ দেখেছেন

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে ডিসি সাহিত্যমঞ্চে উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

উদ্বোধনী অনুষ্ঠানে নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট ওয়াকিহা মসজিদের পেশ ইমাম কবীর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামান।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরতে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছে। পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও রোবোটিক্সভিত্তিক প্রকল্পগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তি নির্ভর চিন্তা মেলাকে প্রাণবন্ত করে তুলেছে।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়েছে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান যাচাইয়ের সুযোগ পাচ্ছে। স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা দলগতভাবে অংশ নিয়ে বিজ্ঞানের নানা সমসাময়িক বিষয়ে নিজেদের দক্ষতা তুলে ধরছে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে বোঝা যাচ্ছে তারা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে উঠছে, যা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তবে বিজ্ঞানকে সবসময় ইতিবাচক কাজে ব্যবহার করতে হবে।”

মেলায় অংশগ্রহণকারী স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “এ ধরনের আয়োজন আমাদের নতুন কিছু উদ্ভাবনের অনুপ্রেরণা দেয়। অলিম্পিয়াডে অংশ নিয়ে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাওয়া যায়, যা ভবিষ্যতে বড় কিছু করার সাহস জোগায়।” আয়োজকরা জানান, মেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, নয়ন কুমার রাজবংশী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, কমিশনার শাকিল মোঃ ছাফিউল্লাহ, সহকারী কমিশনার জমির উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.