পোশাকশিল্পের রাজধানী খ্যাত আশুলিয়ার গার্মেন্টস শিল্প অস্তিত্ব সংকটে পড়েছে। নিবন্ধনবিহীন কিছু শ্রমিক সংগঠন ও তাদের নেতাদের উস্কানিমূলক কর্মকাণ্ডে বড় বড় সুনামধন্য কারখানা ধ্বংসের পথে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সচেতন মহল ও শিল্প মালিকরা অভিযোগ করেছেন, শ্রমিক নেতা ফরিদুল ইসলাম ও মিজান কারখানা ধ্বংসের মূল হোতা। তাদের খুঁটির জোর কোথায়—তা জানতে চেয়েছে সংশ্লিষ্টরা। অভিযোগ অনুযায়ী, এসব নেতা শ্রমিকদের উস্কানি দিয়ে মালিক পক্ষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করছেন এবং এ প্রক্রিয়ায় শিল্প কারখানা ধ্বংস করে যাচ্ছেন।
আরও অভিযোগ, শ্রমিক সংগঠন পরিচালনার কথা শ্রমিকদের চাঁদার টাকায়। কিন্তু এসব নেতা শ্রমিকের রক্ত চুষে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, আশুলিয়ার ইপিজেড ও তৎসংলগ্ন এলাকায় শত শত গার্মেন্টস কারখানা রয়েছে। সাম্প্রতিক সময়ে শ্রম অস্থিরতা বেড়ে যাওয়ায় বহু কারখানা উৎপাদন কমিয়েছে, কয়েকটি বন্ধের পথে।
এ বিষয়ে সচেতন নাগরিকেরা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এসব নেতা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বা অন্য কোনো স্বার্থের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন কিনা—প্রশাসন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এখন দেখার বিষয়, অভিযোগ আমলে নিয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ দেখায় কিনা, নাকি আশুলিয়ার পোশাল শিল্প আরও ক্ষতির মুখে পড়ে। (পর্ব ১)